হাই অ্যালার্ট জারি

পার্লামেন্টের ব্যারিকেড ভেঙে ঢুকল গাড়ি, ফুল রেখে পালাল চালক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা চত্বরে আজ সোমবার এক চাঞ্চল্যকর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একটি অজ্ঞাতপরিচয় গাড়ি নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক বিধানসভা চত্বরে প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এই ঘটনায় দিল্লির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বরধারী একটি সাদা রঙের গাড়ি বিধানসভার ২ নম্বর গেটের লোহার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি সরাসরি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তার অফিসের সামনে গিয়ে থামে। সেখানে চালক গাড়ি থেকে নেমে বারান্দায় একটি ফুলের তোড়া রেখে দ্রুত গাড়িতে চড়ে বসে এবং একই পথে পালিয়ে যায়।

বিধানসভার মতো একটি উচ্চ-নিরাপত্তা বলয়ে কীভাবে একটি গাড়ি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের মুখে মাস্ক পরা ছিল। ঘটনার পরপরই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিক তদন্তে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে কিছুদিন আগেই বাজেট অধিবেশন চলাকালীন দিল্লি বিধানসভায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, তাই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

দিল্লির স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) রবীন্দ্র যাদব নিজে এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি তদন্ত করছেন। এই ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনার পর পর দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর