পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী

আপডেট : ০৯ মে ২০২৬, ১১:০৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন সরকার। বিজেপি নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এরইমধ্যে শপথ আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, নতুন মুখ্যমন্ত্রীর জন্য মহাকরণে প্রস্তুত হচ্ছে কার্যালয়।

শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উক্ত বৈঠকে বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী।

বিধায়কদলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনে ৮টি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। পরে শুভেন্দুকে পদ্ম ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

বিজেপি বিধায়ক দলীয় বৈঠকের ভাষণে, বিজেপির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করার ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। হিংসামুক্ত রাজ্য গড়ে তোলার পাশাপাশি দুর্নীতিবাজ ও সরকারি অর্থ লুপপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু।

শপথ অনুষ্ঠান উপলক্ষে কলকাতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে।

এদিকে, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে রাজ্যজুড়ে উল্লাস করেছেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। মিষ্টি বিতরণের পাশাপাশি নেচে-গেয়ে ও আতশবাজির মাধ্যমে আনন্দে মেতে উঠেন তারা।

উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোটের ফল জানা যায়। এর মধ্যে  ২০৭ টিতেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। 

এদিকে, নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বীতা করে দুটিতেই জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে ভবানীপুরে সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর