মমতার অভিযোগ ছিল, সেই নির্বাচনী কর্মকর্তাকেই নিয়োগ দিল বিজেপি

আপডেট : ১১ মে ২০২৬, ১০:৫৮ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ দিয়েছে বিজেপি-নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার। সোমবার নোটিশ জারি করে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সরকারি নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

নির্বাচনের সময়ে মনোজকুমার আগরওয়ালের ব্যাপারে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন নির্বাচনে হেরে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হওয়া মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।

সোমবারই ছিল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির প্রথম বৈঠক। সেই বৈঠকের দিনই প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা এল।

এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার তদারকির দায়িত্বে ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁকে এবার মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা করা হয়েছে।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আয়োজনের দায়িত্ব মূলত সুব্রত গুপ্তর ওপরই ছিল।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছিলেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।

যদিও মনোজকুমার আগরওয়ালের দাবি ছিল, পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল এবং তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

এদিকে যে ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, সেই আসনের রিটার্নিং কর্মকর্তাকেও নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তার বিরুদ্ধেও সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে নানা অভিযোগ তোলা হয়েছিল।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর