কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে হোটেল সংকটে বাংলাদেশিরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে অনিয়মের অভিযোগে আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকে কম খরচে থাকার ব্যবস্থা না পেয়ে লাগেজ নিয়ে রাস্তায় রাত কাটাতে হচ্ছে অনেককে।

দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য কলকাতায় এসে থাকার জায়গা না পেয়ে বিপাকে পড়েছেন ক্যানসার রোগী ও তাদের স্বজনরা। হোটেল না পাওয়ায় ক্যান্সার রোগীদের অনেককেই রাত কাটাতে হচ্ছে পথে।

দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের ড. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আশপাশে এখন এমন দৃশ্যই চোখে পড়ছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও স্বজনদের ভিড় এখানে।

সম্প্রতি কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে কড়া হয়েছে রাজ্য সরকার। অনিয়মের অভিযোগে কলকাতাজুড়ে বহু হোটেল ও গেস্ট হাউস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোতেও। শুধু বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের দূরবর্তী জেলা থেকে আসা দরিদ্র রোগী ও তাদের স্বজনদের বিনা নোটিশে হোটেল ছাড়তে বাধ্য করা হচ্ছে।

হোটেল সংকটে একদিকে চিকিৎসা চালিয়ে যাওয়া, অন্যদিকে থাকার জায়গা খোঁজা, দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন রোগীর পরিবারগুলো। তাদের অভিযোগ হোটেল বন্ধের প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকরের পরেও কেন বিকল্প আবাসনের ব্যবস্থা রাখা হয়নি।

এই পরিস্থিতিতে সাধ্যমত রোগী ও স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল কর্তৃপক্ষ। এরইমধ্যে বিষয়টি বাংলাদেশ মিশনকেও জানানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
ভারতের পশ্চিমবঙ্গে হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯জন নিহতের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জোড়াসাঁকো থানা এলাকার বাসিন্দা আব্দুল জাফর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শিখা ইন নামের হোটেলটি তিনি...
কলকাতার নিউমার্কেট এলাকাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হোটেলে আগুনের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। মাত্র তিন দিনের মধ্যেই এমন দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কলকাতার হোটেলগুলোর জরাজীর্ণ অবস্থা, অগ্নিনির্বাপণ...
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর