আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুর্গাপূজার সমন্বয় বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে যানজট ও জনদুর্ভোগ এড়াতে এই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
এ ছাড়া পূজা ও প্রতিমা বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবার পূজার কোনো কার্নিভালও হচ্ছে না। পিতৃপক্ষে পূজার উদ্বোধন করতে নিষেধ করা হয়েছে। মাতৃপক্ষ শুরুর পর উদ্বোধন করতে বলা হয়েছে।
অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখা এবং বিসর্জন ঘাটে ক্রেন ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে।
ভারতে আগামী ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা পালিত হবে।



