পশ্চিমবঙ্গ

ধর্মীয় আবেগে আঘাত ও উসকানির অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ মে ২০২৬, ০৪:১২ পিএম

পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক আইনজীবী। এ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।

এফআইআর দায়ের করা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় জানান, দীর্ঘ টালবাহানার পর মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতার দুটি মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন রিঙ্কি। একটি ২০২৫ সালে ঈদের সময় হিন্দুধর্মকে গন্ধা ধর্ম বলা এবং অপরটি বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় হিন্দু ভোটারদের হুমকি দেয়া।

মামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মমতা বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের তিনবারের মূখ্যমন্ত্রী গত ১৫ বছর টানা ক্ষমতায় ছিলেন। কিন্তু গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তাঁর ভরাডুবি হয়। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছে বিজেপি, মমতার তৃণমূল পায় ৮০ আসন।   

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর