জোটের বৈঠকে মমতা, এদিকে ২০ তৃণমূল এমপি গেলেন বিজেপিতে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য (এমপি) নরেন্দ্র মোদির বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর এর মাধ্যমে দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। আজ সোমবার শুভেন্দু অধিকারীর ডাকা এক বৈঠকে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূলের এই এমপিরা।

এই ২০ এমপি যখন বিজেপিকে সমর্থনের ঘোষণা দিচ্ছেন, ঠিক সেই সময়ে তৃণমূলের দুই সর্বোচ্চ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধেই 'ইন্ডিয়া' জোটের এক বৈঠকে অংশ নিচ্ছিলেন।

তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমের কাছে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

ওই বৈঠকে উপস্থিত সংসদ সদস্য শর্মিলা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একাধিক বিদ্রোহী সংসদ সদস্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন করবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই নতুন ব্লক সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে বলে জানানো হয়েছে।

তবে রাজ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আলাদা তৃণমূল ব্লক তৈরি হয়েছে, সংসদীয় বিদ্রোহী ব্লকটি এই রাজ্য ব্লকের সঙ্গে সম্পর্কিত কি না, সেই উত্তর দিতে চাননি শর্মিলা সরকার।

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় তাঁর পদ ও দল থেকেও ইস্তফা দিয়েছেন। তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

অন্যদিকে একই দিনে ও একই সময়ে দিল্লিতে কংগ্রেসসহ ইন্ডিয়া ব্লকের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর