মমতার ফেরার কথা নাকচ করল কংগ্রেস

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

নয়াদিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ওঠা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে দলটি। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, এই ধরনের কোনো আলোচনাই হয়নি।

কে সি বেণুগোপাল জানান, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের সম্পর্ক। তাঁদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভাঙনের মুখে পড়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। একের পর এক বিদ্রোহ ঘোষণা করছেন দলটির বিধায়ক ও সংসদ সদস্যরা। এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য ভারতের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করার কথাও জানিয়েছেন।

এদিকে, একে একে ইস্তফা দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সকালে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও।

এত কিছুর মধ্যে মমতার কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। বেণুগোপাল জানান, ‘এগুলো ভিত্তিহীন গুজব। তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয় আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।’

তথ্যসূত্র: বিবিসি বাংলা

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর