মণিপুরে তীব্র হচ্ছে জাতিগত বিরোধ, পাহাড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত

ভারতের মণিপুরে নাগা, কুকি ও জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলাগুলোতে। সংঘাতের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, স্বাস্থ্যসেবার অবনতি এবং মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

ভারতের মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও সংঘাত ক্রমেই প্রকট হয়ে উঠছে। নাগা, কুকি ও জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। অনেক গ্রামে পৌঁছাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়।

ভারতের মণিপুর রাজ্যে সমতলের মেইতেই সম্প্রদায় হিন্দু ধর্মাবলম্বী। আর পাড়াহের কুকি ও নাগা সম্প্রদায় খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাদের মধ্যে জাতিগত, ভূমি ও রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের।

২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়ের তফসিল উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিকে কেন্দ্র কোরে কুকি-নাগা সম্প্রদায়ের সঙ্গে বিরোধ চরমে পৌঁছায়। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত ৬০ হাজার বাসিন্দা। 

এ বছরের ফেব্রুয়ারিতে মণিপুরের একটি অংশে সংঘাতে জড়িয়ে পড়ে তাংখুল নাগা এবং কুকি-জো উপজাতিরা। এই সংঘাত এখন রাজ্যের সব পাহাড়ি জেলাতেই বিভেদ ও উত্তেজনার তৈরি করেছে। ক্রমাগত সহিংসতার পাশাপাশি বিদ্বেষপূর্ণ পুরোনো সমস্যাগুলো নতুন মাথাচাড়া দিয়ে উঠেছে।

তাংখুল নেতাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা থেকেই এই সংঘাতের সূত্রপাত। অন্যদিকে কুকি নেতাদের অভিযোগ, কুকি বিদ্রোহী গোষ্ঠী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলমান আলোচনা নিয়ে উদ্বিগ্ন নাগারা।

গত কয়েক মাসে এমন পরিস্থিতির কারণে অনেক গ্রামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো বন্ধ হয়ে গেছে। কুকি-অধ্যুষিত এলাকাগুলোতে গুঁড়ো দুধ, ওষুধ কিংবা চাল প্রায় সবকিছুর সরবরাহে বাধা দিচ্ছে নাগা সম্প্রদায়। বাসিন্দারা বলছেন, তারা যেন একটি মহামারি পরিস্থিতি পার করছেন। সামনের দিনে এই সংকট আরও গভীর হওয়ার শঙ্কা তাদের।

চলমান অচলাবস্থার জেরে চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বারান্দায়, এমনকি গেটের বাইরেও শুয়ে আছে রোগীরা। টাইফয়েড ও ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ছে দ্রুত।

মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, রাজ্যের বিভিন্ন ত্রাণশিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। পুষ্টি ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুযোগ-সুবিধা না পাওয়ার কারণেই ঘটেছে এসব প্রাণহানির ঘটনা। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর