সিইসির পদত্যাগ দাবিতে ফেরে উত্তাল দিল্লি, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ প্রায় ২৬০ জনকে আটক করেছে পুলিশ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এসআইআর কার্যক্রমসহ বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম হয়েছে।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ প্রায় ২৬০ জনকে আটক করেছে পুলিশ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এসআইআর কার্যক্রমসহ বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পতাকা, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর দিল্লির রাজপথ। প্রায় এক কিলোমিটার পথ মিছিল করে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে জড়ো হন বিরোধীদলের নেতা-কর্মীরা।

কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা ছিলেন কর্মসূচিতে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেস সাগরিকা ঘোষ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। তিনি ভারতের নির্বাচন কমিশনার নন, তিনি বিজেপির নির্বাচন কমিশনার।’

বিরোধীদলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। একইসাথে ভোটার তালিকা ও নিবন্ধন পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে মতপার্থক্যের খবর প্রকাশের পর কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘স্বাধীনতার পর পাওয়া প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার সরকারের হাতের পুতুল। মোদি ও অমিত শাহ যা বলেন, তিনি তাই করেন। এতে দেশের গণতন্ত্র ও সংবিধানই শেষ হয়ে যাবে।’

বিক্ষোভের সময় পুলিশের ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা ওড়ান রাহুল গান্ধী। পরে কমিশন কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের আটক করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হলেও মঙ্গলবার রাতে দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় আবারও তাদের আটক করা হয়।

এদিকে বিরোধীদের এই আন্দোলনকে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা বলে অভিযোগ করেছে ক্ষমতাশীন বিজেপি। নির্বাচন কমিশন ও বিজেপি ভোটার তালিকা সংশোধনে অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।

শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত আটক হয়েছেন অন্তত ৫ হাজার আন্দোলনকারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর