জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশের নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে।
দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছান পুলিশের সদস্যরা। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
গুরুগ্রাম পুলিশের এক কর্মকর্তা জানান, দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল। তবে ধ্রুব রাঠিকে ঠিক কোন নির্দেশ অমান্য করার অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার সংশোধন এসআইআর এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচি দেওয়া হয়েছে।


