হামাস যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, দাবি ইসরায়েলের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম

সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মোসাদ তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় জিম্মি-বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু হামাস আমাদের চুক্তি প্রত্যাখ্যান করেছে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি অভিযোগ তুলে মোসাদ আরও বলেছে, ‘এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানই প্রমাণ করে, হামাস নেতা ইয়াহিয়া জিম্মিদের ফেরত দিতে চান না।’

ইসরায়েল ও ইরানের উত্তেজনা কাজে লাগিয়ে হামাস পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ করেছে মোসাদ। সংস্থাটি তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘ইসরায়েল পূর্ণ শক্তি দিয়ে হামাসকে মোকাবিলা করবে এবং অবিলম্বে গাজা থেকে ১৩৩ জন জিম্মিকে মুক্ত করে আনবে। এ ব্যাপারে ইসরায়েল কোনও ছাড় দেবে না।’

এদিকে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কিছু ক্ষেপণাস্ত্র হামলা ইরাক ও ইয়েমেনের দিক থেকেও হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ইরানি জেনারেল নিহত হয়। ওই ঘটনার জেরে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। এরপর আজ রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল পারস্য অঞ্চলের এ দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে হোয়াটি হাউস জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আজ সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইতিমধ্যে ইরানের হামলা নিয়ে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন।

এদিকে আজ রোববার এক বিবৃতিতে চীন সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তারা উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন:

ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর