হামলার পর যা বললেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘বৈধ আত্মরক্ষা’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এসময় রাইসি বলেন, ইহুদিদের শিক্ষা দেওয়া হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়।

এ নিয়ে বিবৃতিতে আইআরজিসির সদস্যদের ‘সাহসী’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আগ্রাসীদের শাস্তি দেওয়ার মাধ্যমে শীর্ষ নেতার সত্য প্রতিজ্ঞা পূর্ণ করা হলো। এই হামলা আত্মরক্ষার্থে বৈধ।’

এসময় ইব্রাহিম রাইসি আরও বলেন, ইসরায়েল একের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন ভেঙেই যাচ্ছে। গত ছয় মাস ধরে ইরান এসব ক্ষেত্রে চুপ ছিল। সম্প্রতিও হামলা করা হয়। এবার আত্মরক্ষার্থে নিয়ম মেনেই হামলা করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা থামাতে দুই পক্ষকেই শান্ত হতে বলল কাতার ও চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়াও। এর মধ্যেই ইরানে নিযুক্ত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের ডেকেছে ইরান।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ইরানি জেনারেল নিহত হয়। ওই ঘটনার জেরে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। এরপর আজ রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল পারস্য অঞ্চলের এ দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন:

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর