৩৩০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:১১ এএম

ভূমধ্যসাগর থেকে প্রায় ৩ হাজার ৩০০ বছরের পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ)। ইসরায়েরি উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে সমুদ্রের ১ হাজার ৮০০ মিটার গভীরে মিলেছে এই ধ্বংসাবশেষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন জাহাজ বলে দাবি করেছে আইএএ। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, জাহাজটি ব্রোঞ্জ যুগের শেষ দিককার সময়ের। এই আবিষ্কার নিঃসন্দহে তাৎপর্যপূর্ণ।

ইসরায়েলি উপকূল বরাবর নিয়মিত সার্ভে চালানোর সময় কয়েকশ কনটেইনারের ধ্বংসাবশেষের হদিস পায় ন্যাচারাল গ্যাস কোম্পানি ‘এনার্জিয়ান’। পরে এনার্জিয়ান ও আইএএ যৌথভাবে তা উদ্ধারে অভিযানে নামে। টানা দুই দিনের উদ্ধার উৎপরতা শেষে তারা ধ্বংসাবশেষগুলো উদ্ধারে সক্ষম হয়।

আইএএর মেরিন ইউনিট হেড জ্যাকব শারভিট বলেন, ‘এটি পূর্ব ভূমধ্যসাগরের গভীর সাগরে আজ অবধি আবিষ্কৃত প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজে পাওয়া জিনিসপত্র এটাই প্রমাণ করে যে ওই সময় সামুদ্রিক বাণিজ্য চালু ছিল। ধারণা করছি ওই জাহাজে তেল, ওয়াইন বা ফলের মতো অন্যান্য কৃষিপণ্য থাকতে পারে।’

সম্ভবত ঝড়ের কবলে পড়ে কিংবা জলদস্যুদের হামলার শিকার হয়ে জাহাজটি ডুবে গিয়েছিল বলে ধারণা করছেন জ্যাকব শারভিট। তিনি বলেন, ‘এ আবিষ্কারে দুনিয়ার ইতিহাস বদলে যাবে। ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে, অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্গো ভেসেলগুলো তৈরি করা হয়েছিল তেল, ওয়াইন, কৃষিপণ্য পরিবহনের জন্য।’

ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
গাজা সিটিতে সমুদ্রবন্দরের কাছে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর