কুখ্যাত সায়দনায়া জেলের তালা খুলে দিয়েছে সিরিয়ান বিদ্রোহীরা 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্ক এখন বিদ্রোহীদের দখলে। রাজধানী দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সায়দনায়া কারাগারের তালা খুলে দিয়েছে তারা। মুক্তি দিয়েছে বহু বন্দীকে।

আজ রোববার বিবিসি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) দখলে এসেছে দামেস্ক। এর আগে গুরুত্বপূর্ণ একাধিক শহর দখলেল নেয় তারা।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দামেস্ক ঘিরে ফেলার দাবি করে এইচটিএস। এর কিছুক্ষণ পরই খবর আসে আসাদের দামেস্ক ছাড়ার। পরে বিদ্রোহীরা দামেস্ক শহর থেকে ২৭ কিলোমিটার উত্তরে সাইদনায়া কারাগারের দিকে এগিয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায়, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে আসাদের সেনাবাহিনী।

ইরাকের আনবার মিডিয়া সেন্টার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। তাতে দেখা যায়, সিরিয়ার হাজার হাজার সেনা ইরাকে প্রবেশ করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, সিরিয়ার সেনাদের খাবার দিচ্ছে ইরাকি জনগণ।

বিবিসি জানিয়েছে, বিদ্রোহীরা যে কুখ্যাত সায়দনায়া কারাগারের তালা খুলে দিয়েছেন সেই কারাগারকে জাতিসংঘ একবার ‘মানব বধ্যভূমি’ হিসেবে বর্ণনা করেছিল। হাজার হাজার বিরোধী সমর্থককে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই কারাগারে। 

এইচটিএস টেলিগ্রামে ঘোষণা করেছে, বন্দীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সাইদনায়ায় অবিচারের যুগের সমাপ্তি হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, কারাগারের মাঠ থেকে বেরিয়ে আসছেন বহু মানুষ। মুক্তিপ্রাপ্তরা দামেস্কের কাছে একটি শহর মানিনের দিকে যাচ্ছেন। 

ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
লোডিং...

এলাকার খবর