বাশারের দুঃশাসনের অবসান, ‘মুক্তি’ স্লোগানে মুখরিত সিরিয়ার দামেস্ক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতন উদযাপন করছেন সিরিয়াবাসী। স্থানীয় সময় আজ রোববার রাজধানী দামেস্কের কেন্দ্রে জড়ো হতে দেখা যায় অসংখ্য মানুষকে। এ সময় ‘মুক্তি’ স্লোগানে মুখরিত হয় দামেস্ক। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হাজার হাজার মানুষ গাড়িতে কিংবা পায়ে হেঁটে দামেস্কের কেন্দ্রে জড়ো হচ্ছেন। এ সময় ‘মুক্তি’ বলে স্লোগান দিতে দেখা যায় তাদের।

অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিও যাচাই করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দামেস্কের উমাইয়াদ স্কয়ারে এসেছেন অনেকে। বেশ কিছু মানুষকে একটি পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে গান গেয়ে উদযাপন করতে দেখা গেছে। 

আজ রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে ‘মুক্ত’ ঘোষণা করেন বিদ্রোহীরা। এ সময় প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতনের ঘোষণা করা হয়।

বিদ্রোহীরা এক বিবৃতিতে জানায়, ‘অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’

এদিকে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ড। আর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন। তবে তিনি কোথায় গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এক যুগের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছেন বাশার আল-আসাদ। ক্ষমতা ধরে রাখতে তাঁর সরকার বিভিন্ন ধরনের সহিংসতা ও দমনপীড়ন চালিয়েছে। বাশারের শাসনামলেই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে সিরিয়ায় নিহত হয় ৫ লাখের বেশি মানুষ।

২০২১ সালের জাতিসংঘের একটি প্রতিবেদনে সিরিয়ান সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন নৃশংসতা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাসায়নিক হামলা, জনবহুল এলাকায় বিমান হামলা, বেসামরিক মানুষদের ক্ষুধার্ত রাখতে অবরোধ এবং মানবিক সাহায্যে কঠোর বিধিনিষেধ আরোপ।

জাতিসংঘের তথ্য মতে, যুদ্ধের কারণে ২০২২ সাল পর্যন্ত আনুমানিক ৩ লাখের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে সিরিয়ায়। আরও হাজার হাজার মানুষ অনাহার, রোগ এবং স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে।

গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
লোডিং...

এলাকার খবর