সরকার হটিয়ে ঐক্যের ডাক দিল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম

সিরিয়ায় বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটিতে ঐক্যের ডাক দিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটির রাজনৈতিক বিভাগ দ্য অ্যাডমিনস্ট্রেশন অব পলিটিকাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার মুক্তি তার সকল সন্তানদের জন্য একটি বিজয় যারা এর ভূমি ও জনগণের ঐক্যের জন্য আত্মত্যাগ করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সামাজিক ঐক্যকে শক্তিশালী করতে এবং সিরিয়ার সমাজের জন্য ন্যায়বিচার ও মর্যাদার নীতিগুলোকে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

এর আগে এক বিবৃতিতে এইচটিএস জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাশার আল-আসাদের নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির হাতেই থাকবে সিরিয়ার সরকারের ভার। 

বিবৃতিতে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি বলেন, বিরোধীদের দামেস্কের কোনো প্রতিষ্ঠানের দখল নিতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করা পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে এর ভার। উৎসবের সময় গুলি চালানোও নিষিদ্ধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে,রাজধানী দামেস্ক দখলে নিয়েছে এইচটিএস। এর মধ্যেই পালিয়ে গেছেন বাশার আল–আসাদ। এদিকে সিরিয়ার সেনাবাহিনীও জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে।

গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
লোডিং...

এলাকার খবর