আসাদ পালানোর পর যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে বলে হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে। আজ রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার নজিরবিহীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার নজিরবিহীন এই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক অংশীদারদের সাথে এ বিষয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক ‘মুক্ত’ করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।

এদিকে প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন। এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।

চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
লোডিং...

এলাকার খবর