পশ্চিমা উদ্বেগের মধ্যেই রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনল ইরান 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ এএম

রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনেছে ইরান। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আলী শাদমানি। এই প্রথম কোনো ইরানি কর্মকর্তা সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এ খবর সামনে এল। 

আইআরজিসি কমান্ডার আলী শাদমানি জানান, আকাশ, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনে সামরিক সরঞ্জাম কেনা হয়েছে। যদিও যুদ্ধবিমানের সংখ্যা বা সেগুলো এরই মধ্যে ইরানে পৌঁছেছে কিনা, তা স্পষ্ট করেননি শাদমানি।

গত নভেম্বরে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল, রাশিয়ার যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। এছাড়া চলতি মাসে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে ইরান-রাশিয়া। যদিও সেখানে অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু উল্লেখ ছিল না। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর