বিদ্যুৎ বিভ্রাটের কবলে তেহরান, ক্ষতিগ্রস্ত চিকিৎসাসেবা

আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

ইরানের রাজধানী তেহরানে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন সাধারণ নাগরিকেরা। বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কল-কারখানা, হাসপাতালের চিকিৎসাসেবা। কাজ না করতে পারার কারণে ঠিকমত বেতনও পাচ্ছেন না শ্রমিকেরা।

বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে ইরানে। মধ্যপ্রাচ্যের অন্যান্য তেলসমৃদ্ধ দেশের মতো ইরানের অর্থনীতিও খনিজ সম্পদের  উপর অনেকাংশে নির্ভরশীল। 

নিজেদের সম্পদে স্বয়ংসম্পূর্ণ হলেও রাজধানী তেহরানের ছোট ব্যবসায়ী ও শ্রমিকেরা নিয়মিত সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎ বিভ্রাটের। বিদ্যুৎ না থাকায় অনেক কারখানায় বন্ধ থাকছে কাজ, কমছে আয়।

ইরানের কারখানার শ্রমিক আজিজুল্লাহ মালাকি বলেন, ‘আমাদের বিদ্যুতের ঘাটতি দিনদিন আরও খারাপ হয়ে উঠছে। আবাসিক এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের জন্য শিল্পেকারখানায় এর ব্যবহার ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। বিদ্যুতের অভাবে অনেকসময় কাজ পুরোপুরি বন্ধ করে দিতে হয়। তখন আমরা বেতনও ঠিকমত পাই না।’

এই সমস্যার জন্য সাধারণ নাগরিকরা দুষছেন জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগের ঘাটতি, প্রাকৃতিক গ্যাস উৎপাদন হ্রাস ও অদক্ষ ব্যবস্থাপনাকে। 

ইরানের জেনারেটর দোকানের কর্মী আমির হোসেন বামিলি বলেন, ‘অক্সিজেন এর উপর নির্ভরশীল রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়।  একটি জেনারেটর স্বাভাবিক দামের চেয়ে প্রায় ৩ গুন বেশি দামে বিক্রি হচ্ছে।  ইরানের মতো একটি দেশে যেখানে পানি, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানে বিদ্যুৎ বিভ্রাট কিভাবে সম্ভব?’

জীবাশ্ম জ্বালানি থেকে ইরান ৯৪ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বায়ু ও সৌরশক্তি ব্যবহার করে ইরান খুবই নগণ্য বিদ্যুৎ তৈরি করতে পারছে। এছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশের বাইরে থেকে বিদ্যুৎ আমদানি করতে সুবিধা করতে পারছে না তেহরান। 

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর