আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতে ইরানের পার্লামেন্টে বিল পাস

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

জাতিসংঘের পারমাণবিক নজরদারিবিষয়ক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে যাচ্ছে ইরান। এ বিষয়ে আজ বুধবার দেশটির পার্লামেন্টে আয়োজিত ভোটে একটি বিল পাস হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিলটি এখন ইরানের ইসলামী পরামর্শ পরিষদ মজলিসে কার্যকর হতে হবে। আর এ জন্য দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগবে।

সিদ্ধান্ত মজলিসে কার্যকর হলে এখন থেকে আইএইএর পরিদর্শকেরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া সংস্থাকে অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার আইএইএ এক বিবৃতিতে ১২ দিন ধরে চলা ইরান-ইসরায়েল সংঘাত শেষ হওয়াকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, ‘সংঘাতকালীন পুরো সময়জুড়েই আইএইএর পরিদর্শকেরা ইরানে অবস্থান করেছেন এবং তাঁরা দ্রুত কাজ শুরু করতে প্রস্তুত। এর আওতায় তাঁরা আবার দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন এবং পরমাণু উপাদানের মজুত যাচাই করবেন।’

বিশ্লেষকদের মতে, ইরান এই পদক্ষেপ আইএইএ’র নজরদারি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক মহলে উদ্বেগও বাড়তে পারে।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর