গাজায় ইসরায়েলি হামলায় বিষাক্ত হয়ে উঠেছে পানি-জমি

গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে পানি ও স্যানিটেশন ব্যবস্থা, বিষাক্ত হয়ে উঠেছে মাটি ও পানির উৎস। দূষিত পানিতে ছড়াচ্ছে রোগ, নষ্ট হচ্ছে কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা। জাতিসংঘ ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করছেন ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নিয়ে।

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসন কেবল পুরো এলাকা ধ্বংস করে দেয়নি বরং একাধিকবার ঘর হারিয়েছে ফিলিস্তিনিরা। বঞ্চিত হয়েছে সব ধরনের মৌলিক অধিকার থেকেও। একইসঙ্গে ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের পানি ও জমিকে বিষাক্ত করেছে। চার সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির পরও পরিবেশগত ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকা ছিল প্রাণবন্ত। এ এলাকাটি ইসরায়েলের বর্বর হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষায় বৃষ্টির পানি জমে তৈরি হওয়া পুকুর, যা একসময় ফিলিস্তিনিদের অপরিহার্য পানির উৎস ছিল, আজ তা পয়ঃনিষ্কাশন বর্জ্য ও আবর্জনায় ভরা।

বহু ঘরহারা ফিলিস্তিনি এই দূষিত পুকুরের পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কোথাও যাওয়ার জায়গা নেই। মশা, দুর্গন্ধ আর দূষিত পানির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁদের জীবন।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া পাম্প ও ভেঙে পড়া বিদ্যুৎ-স্যানিটেশন ব্যবস্থার কারণে পুকুরটির পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এখন এটি ছয় মিটার পর্যন্ত পৌঁছেছে। ফলে আশপাশের ঘরবাড়ি ও তাঁবু প্লাবিত হওয়ার ঝুঁকিতে। এতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। শিশুদের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে বিপজ্জনক।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পানির উৎস সীমিত। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি এবং উপকূলীয় জল দূষিত হয়ে গেছে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম আল-জেবেন সতর্ক করেছেন, ইসরায়েলের হামলা শুধু মানুষের জীবন নয়, পরিবেশকেও বিপর্যয়ে ফেলেছে। কৃষিজমি ধ্বংস, খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার সব মিলিয়ে পুরো উপত্যকায় বাড়ছে মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর