বেপরোয়া হত্যাকাণ্ডের আশঙ্কা তিন দিন আগেই করেছিলেন শান্তিতে ইরানের নোবেলজয়ী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

ইরানের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা রয়টার্সকে আজ জানিয়েছেন, ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন! বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মিলিয়েই এত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি, তবে এই নিহতের সংখ্যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য কতজন আর বিক্ষোভকারী কতজন সেটা আলাদা করে জানাতে পারেননি।

এত মানুষের মৃত্যুর খবর এমন এক সময়ে সংবাদমাধ্যমে উঠে আসছে, যখন তিন দিন আগেই ইরানের শান্তিতে নোবেলজয়ী নারী শিরিন এবাদি দেশটির নিরাপত্তা বাহিনী ‘বেপরোয়া হত্যাকাণ্ড’ বা ম্যাসাকারের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন।

ভয়াবহ অর্থনৈতিক মন্দা ও জীবনযাত্রার ব্যয় অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মাত্রা দ্রুতগতিতে বাড়তে থাকে, বিক্ষোভকারীরা রাস্তাঘাটে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগও করেছেন। ইরানের সরকার বারবারই এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত দেখেছে এবং বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুমকিও দিয়েছে।

তাতেও বিক্ষোভ যখন দমানো যায়নি, তখন গত ৯ জানুয়ারি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরানের সরকার। এ নিয়েই তখন ম্যাসাকারের আশঙ্কার কথাটা জানিয়েছিলেন শিরিন এবাদি। ইরানের নারী ও শিশুদের অধিকার, শরণার্থীদের অধিকার এবং গণতন্ত্রের পক্ষে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদি তখন আশঙ্কা জানিয়ে বলেছিলেন, যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়ে ইরানের বাহিনী গণহত্যার প্রস্তুতি নিয়ে থাকতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন, যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে নিজের স্বীকৃত চ্যানেলে এই আশঙ্কার কথা জানিয়েছিলেন শিরিন এবাদি। ইরানের বাইরে নির্বাসনে থাকা শিরিন এবাদি এভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার ব্যাপারে বলেছেন, ‘এটা কোনো কারিগরি ত্রুটি নয়, এটা কৌশল।’

সে সময় শিরিন এবাদি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর কাছে তথ্য এসেছে যে শয়ে শয়ে বিক্ষোভকারীকে তেহরানে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাঁদের বেশিরভাগেরই চোখে গুরুতর জখম ছিল। পুলিশ এয়ারগান থেকে বিক্ষোভকারীদের চোখ লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বলে তখন ধারণা করা হয়েছিল।

ইরানে শান্তিতে দুই নোবেলজয়ীর একজন শিরিন এবাদি। অন্যজনও নারী – ২০২৩ শান্তিতে নোবেলজয়ী নারগিস মোহাম্মদি। ডিসেম্বরের শুরুর দিকে নারগিস মোহাম্মদিকে ইরানের পুলিশ আটক করে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা অভিযোগ করেছিলেন, ইরানের পুলিশ যদিও তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর