যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না: ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ এএম

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। তার মতে, এক রাতেই প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই নৌপথ দিয়ে গেছে, যার কোনো অংশই ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি। 

এদিকে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত পর্যালোচনা করছে ইরান। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দেওয়া হবে। 

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে মধ্যস্ততায় রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা হয়। খবর...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে দুর্গা পূজার ক্ষণগণনা শুরু হলো। সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে আহ্বান জানানো হয় দেবী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর