এফ-১৫ জেট, ডেস্ট্রয়ার জাহাজ…ইরানের আশপাশে আমেরিকার গতিবিধি জানাল বিবিসির অনুসন্ধান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরানে কি আমেরিকা হামলা চালাতে যাচ্ছে?

গত কয়েকদিনে সম্ভবত মধ্যপ্রাচ্য ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন এটিই। একবার শোনা যায় যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিচ্ছে, তো আরেকবার শোনা যায় হামলা চালালে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশকে ভুগতে হতে পারে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে – এই ভেবে হামলার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার অনেকের ধারণা, ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতেই হামলার ভয় দেখিয়ে চলেছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, আজ বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইরানের আশপাশে আরও অনেক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন জড়ো করেছে আমেরিকা। তাদের অনুসন্ধানে এমন চিত্র পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

লাইভ প্রতিবেদনে বিবিসি লিখেছে, আজ আমরা মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর খবর দিচ্ছি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখনো চরমে। এই প্রেক্ষাপটে, গত এক সপ্তাহে বিবিসি ভেরিফাই কী কী পর্যবেক্ষণ করেছে —তার সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো।

স্যাটেলাইট ছবির বিশ্লেষণে দেখা গেছে, জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অন্তত এক ডজন এফ–১৫ যুদ্ধবিমান, একটি এমকিউ–৯ রিপার যুদ্ধ ড্রোন এবং একাধিক এ–১০সি থান্ডারবোল্ট টু স্থল আক্রমণকারী বিমান পৌঁছেছে।

এ ছাড়া আমরা যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক-এর গতিপথ অনুসরণ করেছি। জাহাজটি মিসরের সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে প্রবেশ করেছে। একই সময়ে, গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এমকিউ–৪সি ট্রাইটন নজরদারি ড্রোনের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়েছে।

আগে যেসব ই–১১এ যোগাযোগ বিমান নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম, তার পাশাপাশি বিবিসি ভেরিফাই পি–৮ পসেইডন এবং ই–৩জি সেন্ট্রি নজরদারি ও গোয়েন্দা বিমানগুলোর গতিবিধিও নজরে রেখেছে। এসব বিমানও সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর