হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘস্থায়ী অস্থিরতার শঙ্কা বিশ্লেষকদের

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ ইতোমধ্যেই এক মাস অতিক্রম করে দু'মাসে গড়িয়েছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ। মধ্যপ্রাচ্যে সামরিক এই সংঘাত অচিরেই শেষ হবে, এমন কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। 

এই প্রেক্ষাপটে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান এই যুদ্ধের একেবারে কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালি, যে পথ দিয়ে পরিবাহিত হয় বিশ্বের ২০ শতাংশ জ্বালানি। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অস্থিরতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রায় শুরু থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ যদি শেষ হয়েও আসে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বনিজবাণিজ্যে অস্থিরতা মাসের পর মাস স্থায়ী হতে পারে। আর এই সংকট দীর্ঘমেয়াদে জাহাজে পণ্য পরিবহন খাতে বড় ধরণের পরিবর্তন নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা। 

অর্থাৎ, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি খুলে দেওয়ার পরও বিশ্ববাজারে এর প্রভাব দীর্ঘদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 

জার্মান শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েডের কর্মকর্তা নিলস হাউপ্ট বলছেন, যুদ্ধ শেষ হলে লজিস্টিকস সংকট আরও বড় পরিসরে সামনে আসবে। হরমুজ প্রণালি খুলে গেলেই সব স্বাভাবিক হবে না। শত শত জাহাজ একসঙ্গে উপসাগরীয় বন্দরগুলোয় ঢোকার চেষ্টা করলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, বর্তমানে প্রায় ২ হাজার জ্বালানি ও পণ্যবাহী জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে। এর মধ্যে ওমান উপসাগরে অপেক্ষা করছে প্রায় ৪০০ জাহাজ। 

বর্তমানে অনেক পণ্যবাহী জাহাজ বিকল্প পথ হিসেবে সুয়েজ খাল বা আফ্রিকার দক্ষিণে কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে যাতায়াত করছে। ফলে একদিকে পণ্য পরিবহণের সময় বেশি লাগছে, অন্যদিকে পণ্য পরিবহনের ব্যয়ও বাড়ছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলায় ৪০টির বেশি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় কাতার, কুয়েত ও বাহরাইনের জ্বালানি কোম্পানিগুলো জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি স্থাপনার ক্ষয়ক্ষতি দ্রুত পূরণ করা সম্ভব না। তাই তেল ও গ্যাস সরবরাহ আগের পরিস্থিতিতে ফিরতে কয়েক মাস, এমনকি বছরও লাগতে পারে। 

শুধু হরমুজ প্রণালি খোলা নয়, জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের সময় জাহাজে হামলার ঘটনায় বীমা খরচ ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেক কোম্পানি আগামীতে বিকল্প বাণিজ্য পথ খুঁজতে বাধ্য হবে বলে ধারণা করছেন তারা।

হরমুজ প্রণালি ঘিরে এই সংকট বিশ্ববাণিজ্যে স্থায়ী পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বেশ কিছু দেশ ও জ্বালানি প্রতিষ্ঠান ইতোমধ্যেই জ্বালানি পরিবহণের জন্য বিকল্প পথ ও পাইপলাইন ব্যবহারের পরিকল্পনা করছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর