ইরানে বিমানসেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম

ইরানে হামলা চালাতে গিয়ে নিখোঁজ হওয়া বিমানসেনাকে উদ্ধারের তথ্য ফাঁসকারী সংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার বলেছেন, যে সাংবাদিক প্রথম ইরানে একজন বিমানসেনা উদ্ধারের খবরটি প্রকাশ করেছিলেন, তিনি সেই তথ্য কীভাবে পেয়েছেন তা প্রকাশ করতে হবে।  তথ্য দিতে অস্বীকার করলে তাকে কারাদণ্ড দেওয়া হবে।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য গণমাধ্যমের ওপর প্রশাসনের চাপ বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যক্তিগতভাবে তাঁর সহযোগীদের কাছে অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের গণমাধ্যম কভারেজ খুব বেশি নেতিবাচক হয়েছে। ট্রাম্প ও তাঁর মিত্ররা প্রকাশ্যে কিছু সংবাদ সংস্থার কভারেজের সমালোচনাও করেছেন।

গত শুক্রবার ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, বিমানে থাকা দুই বিমানসেনার মধ্যে একজনকে মার্কিন উদ্ধারকারী বাহিনী সফলভাবে উদ্ধার করেছে।

ট্রাম্প বলেন, এই খবর ফাঁস হওয়ার ফলে দ্বিতীয় বিমানসেনাকে উদ্ধারের জন্য চলমান অভিযানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যদিও সেই বিমানসেনাকে শেষ পর্যন্ত সফলভাবে উদ্ধার করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা প্রথমটি নিয়ে এক ঘণ্টা কথা বলিনি। তারপর কেউ একজন কিছু ফাঁস করে দিয়েছে, এবং আমরা আশা করি সেই তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করব। আমরা সেই তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করার জন্য খুব কড়াভাবে চেষ্টা করছি।

ট্রাম্প বলেন, যে সংবাদ সংস্থাটি এটি প্রকাশ করেছে, আমরা তাদের কাছে যাব এবং বলব, হয় তথ্যটি দিন, নয়তো জেলে যান।

ট্রাম্প কোন সংবাদমাধ্যম বা সাংবাদিককে উদ্দেশ্য করে কথা বলছিলেন, তা স্পষ্ট ছিল না। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাক্সিওস-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম অল্প সময়ের মধ্যেই প্রথম বিমানসেনার উদ্ধারের খবর প্রকাশ করে।

মার্কিন প্রেসিডেন্ট কোন সাংবাদিককে হুমকি দিচ্ছিলেন, তা জানতে চাওয়া হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর–পেন্টাগন। এ বিষয়ে গত সপ্তাহে গোপন স্মারক জারি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর