ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থা আশঙ্কাজনক?

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে ইরানের কোম শহরে চিকিৎসাধীন।

‘দ্য টাইমস’-এর এক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, মোজতবা খামেনির শারীরিক অবস্থা গুরুতর। ৫৬ বছর বয়সী এই নেতা বর্তমানে অচেতন অবস্থায় আছেন।

সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম মোজতবার অবস্থান সম্পর্কে জানা গেল। প্রতিবেদনে বলা হয়েছে, কোম শহরটি ইরানের রাজধানী তেহরান থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র শহর হিসেবে বিবেচিত।

মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত হওয়ার মতো অবস্থায় নেই।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসেন। আলী খামেনির মরদেহ কোম শহরেই দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, সেখানে একটি বিশাল মাজার তৈরির প্রস্তুতি চলছে, যেখানে একাধিক কবরের জায়গা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে প্রয়াত সর্বোচ্চ নেতার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও দাফন করা হতে পারে।

এ বিষয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যুদ্ধের প্রথম দিনই বিমান হামলায় আহত হন মোজতবা। একই হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন। ওই হামলায় মোজতবা তাঁর স্ত্রী ও এক ছেলেকে হারিয়েছেন।

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি। আমেরিকার দাবি, মোজতবা হাসপাতালে কোমায় রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর