হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলার ঘোষণা দিল ইরান

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বৃহস্পতিবার ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত নিল ইরান।

সামাজিক মাধ্যমে আব্বাস আরাঘচি জানান, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চলাকালীন সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সকল প্রকার বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’ 

আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন পর্যন্ত। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি গতকাল বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা) থেকে শুরু হয়েছে। 

এদিকে, গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়, যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ শতাংশ কমেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। এই পথটি দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়। 

প্রসঙ্গত, দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করেই ইরান তাদের এই সামুদ্রিক করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা ইতোমধ্যে নির্ধারিত রুট দিয়ে জাহাজ চলাচলের নির্দেশনা জারি করেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার মাধ্যমে ইরান আন্তর্জাতিক চাপ কমানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। তবে এই পথ কতদিন খোলা থাকবে, তা ইরান-যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর