স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। এরমধ্যেও থেমে নেই আমেরিকা ও ইরানের সংঘাত। হরমুজ প্রণালি নিয়ে একেক বার আসছে একেক খবর। এ অবস্থাতেই এবার ইরানের প্রতি আরও কঠোর হওয়ার বার্তা এল।
আমেরিকা ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানিয়েছে রয়টার্স। অবশ্য এ খবরের সত্যতা যাচাই করা যায়নি।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী আগামী দিনে আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারে আরোহণ এবং বাণিজ্যিক জাহাজ জব্দ করার প্রস্তুতি নিচ্ছে।


