হরমুজ প্রণালি বন্ধ আছে, পার হওয়ার চেষ্টা করলে হামলা হবে: ইরান 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রণালি এখন বন্ধ রাখা হয়েছে জানিয়ে ইরানের পক্ষে বলা হয়েছে, কেউ নির্দেশনা না মেনে এই প্রণালি পার হতে গেলে হামলার শিকার হতে হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভি (আইআরজিসি) এ কথা জানিয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। ‘ট্রাম্পের সতর্কবার্তার মধ্যেই হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টাকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর থেকে তার নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে এই অবরোধটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এতে বলা হয়েছে, আমরা সতর্ক করছি যে, পারস্য উপসাগর এবং ওমান সাগরে কোনো ধরনের জাহাজ যেন তার নোঙরস্থান থেকে বের না হয় এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সাথে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে ইরানের স্পিকার এবং যুদ্ধবিরতির আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকানরা এখন বেশ কয়েকদিন ধরে অবরোধ ঘোষণা করে আসছে। এটি একটি আনাড়ি ও অজ্ঞতাপ্রসূত সিদ্ধান্ত।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান সংক্ষিপ্ত সময়ের জন্য প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জলপথটিকে সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বলার পর বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। আইআরজিসি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আগে এক ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজ জলপথটি দিয়ে যাতায়াত করেছে। 

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর