উপসাগরীয় সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ শরিফ রোববার এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁদের মধ্যে কোন মাধ্যমে কথা হয়েছে তা জানানো হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, উপসাগরীয় সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া সৌদি আরব, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের বিষয়ে পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা হয়েছে।
শাহবাজ শরিফ বলেন, ঐতিহাসিক আলোচনার জন্য ইসলামাবাদে ইরানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল পাঠানো এবং তেহরানে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাম্প্রতিক আলোচনাসহ তাদের সম্পৃক্ততার আমি প্রশংসা করি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার সহায়ক হিসেবে তার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


