যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হন ট্রাম্প

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরুর পর ইরান এর প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে চাপে পড়ে বিশ্ব অর্থনীতি। এর উত্তাপ ছড়ায় মার্কিন মুলুকেও। নিজ দেশে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই চাপ সামাল দিতেই ইরানের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দ্রুত ও সহজে বন্ধ করে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, শুধুমাত্র ড্রোন ব্যবহার করে কীভাবে এমন গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করা সম্ভব। 

প্রতিবেদনে আরও জানানো হয় যে, গত ৩ এপ্রিল ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক ঘন্টা সহযোগীদের ওপর চিৎকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

পরে পাইলট ও ক্রুকে উদ্ধারের সময় তার অধৈর্য্য আচরণ উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাতে পারে এমন আশঙ্কায় তাঁকে সিচুয়েশন রুমের বাইরে রাখা হয় বলে জানিয়েছে একটি সূত্র।

উল্লেখ্য, বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যার সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী বুধবার (২২ এপ্রিল)। 

এদিকে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর জন্য আজই (সোমবার) পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকে তারা যোগ দেবে না। 

হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ ও বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ সরিয়ে না নেওয়ায় গত দু’দিন ধরেই শান্তি আলোচনা ব্যাহত হচ্ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর