কুয়েতে ফের শুরু হচ্ছে যাত্রীবাহী বিমান চলাচল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মাঝে রোববার (২৬ এপ্রিল) থেকে আবারও চালু হচ্ছে কুয়েতি এয়ারলাইনসের ফ্লাইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। 

বিবৃতিতে জানানো হয়, রোববার (২৬ এপ্রিল) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশটির দুই এয়ারলাইনস- কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ। 

এর আগে বৃহস্পতিবার থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ার ঘোষণা দেয় কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপরই ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত এলো। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর বিমান চলাচলে সাময়িক ও সতর্কতামূলক স্থগিতাদেশ দিয়েছিল উপসাগরীয় দেশটি। ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

পরবর্তীতে ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। এরপর গত ২১ এপ্রিল যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে, গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদও ৩ সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যে এখন দুটি যুদ্ধবিরতি চলছে। এই প্রেক্ষাপটেই এবার যাত্রীবাহী বিমান চলাচন পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর