ইরানের দাবিগুলো জানিয়ে পাকিস্তান ছাড়লেন আরাঘচি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

বহুল প্রতীক্ষিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা হয়নি পাকিস্তানে। তবে স্থায়ী ও স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় ইরানের দাবিগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার ইরান ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব দাবি তুলে ধরা হয়। 

বৈঠকের পর আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলটি পাকিস্তান ছেড়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা (আইআরএনএ)। 

উল্লেখ্য, শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছান আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে আঞ্চলিক এই সফরে পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করারও কথা রয়েছে ইরানের এই প্রতিনিধিদলটির।

আজ শনিবার ইরান-পাকিস্তান উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যক বিবিসি ও আল জাজিরা। তাঁদের প্রতিবেদন বলছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ইরানের তরফে তাঁদের দাবিগুলো পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন আব্বাস আরাঘচি। 

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান যাওয়ার খবর প্রকাশ হতে না হতেই জানা যায়, যুক্তরাষ্ট্রও তাঁদের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের থাকবেন বলে জানা গেছে। তবে ইতোমধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প।

উল্লেখ্য, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার সম্ভাবনা যে নেই, তার ইঙ্গিত আগেই দিয়েছে তেহরান। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিদ্যমান মার্কিন নৌ অবরোধের প্রেক্ষিতে সরাসরি আলোচনায় বসতে আগ্রহ দেখায়নি ইরান।

আরাঘচি'র নেতৃত্বে ইরানের প্রতিনিধিদলটি এখন ওমান ও রাশিয়া সফর করবে। বোঝাই যাচ্ছে, ইরান মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে আঞ্চলিক কূটনীতির পথকেই বেছে নিয়েছে। অন্যদিকে, মার্কিন প্রশাসনের 'এই গরম তো এই ঠাণ্ডা' সুরে যে কাজ হচ্ছে না, তা হয়তো বেশ বুঝতে পারছেন ট্রাম্প, জেডি ভ্যান্সসহ মার্কিন শীর্ষ নেতৃত্ব।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর