এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয় হাজার তিনশ'র বেশি প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত। এসব তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার ইরানে পালিত হয় জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস। শত্রুকে চমকে দিতে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য গোপন রাখতে এবারও অস্ত্র ও সরঞ্জামের উন্মোচন সীমিত রাখে তেহরান।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক জানান, ২০২৫ সালের জুনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের পরের এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে তেহরান।

এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত পণ্যের উৎপাদন তিনগুণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে রেজা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত বছরের যুদ্ধের তুলনায় শত্রু ঘাঁটির আরও গভীরে প্রবেশ, হামলায় অধিক নির্ভুলতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরও সফলভাবে প্রতিপক্ষের হামলা প্রতিহতে সক্ষম হয়েছে ইরানি সেনাবাহিনী।

এর আগে, আইআরজিসি'র মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ভবিষ্যতের যেকোনো যুদ্ধে বিপ্লবী গার্ড বাহিনী তার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্মের ওয়ারহেড মোতায়েন করবে। কারণ এর উৎপাদন ও উন্নয়ন কখনো থামেনি।

আল জাজিরার প্রতিবেদন বলছে, ইরানে নয় হাজার তিনশ'র বেশি প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত। এর অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলেই দেশটির এই খাতকে ধ্বংস করতে পারবে না।

বিশেষজ্ঞরা বলেছেন, ভূপৃষ্ঠের ওপরের অনেক উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেওয়া হলেও, ইরান ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে, যেগুলো মার্কিন বোমার নাগালের বাইরে থেকেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর