ইয়েমেন সেনাবাহিনীর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীর ৭০০ সদস্য নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানা ছাড়াও হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থানে শতাধিক হামলা চালানোর দাবি করেছে তারা। এসব হামলায় অন্তত ৭০০ হুতি সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হুতিদের দেড় শতাধিক সামরিক সরঞ্জাম ধ্বংসেরও দাবি করেছে ইয়েমেন সেনাবাহিনী। তবে অভিযানে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

গত শুক্রবার সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, ২৪ ঘণ্টায় ৫০০ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র হামলায় দেড় হাজার হুতি যোদ্ধা হতাহত হয়েছে বলেও জানায় তারা। এছাড়া, তাইজ প্রদেশে হুতিদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। 

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে জ্বালানি তেলের অবকাঠামোয় হামলার দাবি করেছে হুতিরা। তারা বলেছে, সৌদি আরামকোর অন্যতম প্রধান ওই অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
ডেঙ্গুতে রোববার ৬ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৬২ জনে।  একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। 
এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক। তবে সরকারি উদ্যোগে পরিচালনায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান শওকত আলী খান। রোববার রাজধানীর বেইলি রোডে সোনালী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা...
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর