ভারত রাজি থাকলে পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুত: শাহবাজ শরিফ

আপডেট : ২৭ মে ২০২৫, ১১:১১ এএম

ভারত রাজি থাকলে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল সোমবার ইরান সফরে গিয়ে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এখন ইরান সফরে রয়েছেন। গতকাল সোমবার তেহরানে পৌঁছার পর সাদাবাদ প্রাসাদে শাহবাজকে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে ইরানের পক্ষ থেকে শাহবাজ শরিফকে গার্ড অব অনার প্রদান করা হয়।

দুই নেতা বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে খুবই ফলপ্রসূ এবং কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সকল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।’

শাহবাজ বলেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’ 

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে শাহবাজ বলেন, ‘পাকিস্তান এই সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে। আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে।’ 

শাহবাজ আরও বলেন, ‘আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মীর সমস্যাসহ আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব অনুসারে এমনকি ১৯৫৪ সালে ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে শান্তির স্বার্থে পানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা বাণিজ্য বৃদ্ধির জন্য এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতেও প্রস্তুত।’

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর