পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ পাকিস্তানের 

সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রেখে ভারত পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত উসমান জাদুন বলেন, ভারতের এই পদক্ষেপ ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির স্পষ্ট লঙ্ঘন, যা দক্ষিণ এশিয়ার কোটি মানুষের জীবন ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের শামিল বলে অভিযোগ করেছে পাকিস্তান। ভারতের এই আচরণ ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করেন জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত উসমান জাদুন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ২০ জানুয়ারি কানাডা ও জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক রাউন্ডটেবিল বৈঠকে এমন অভিযোগ করেন তিনি।

উসমান জাদুন জানান, গত বছরের এপ্রিল থেকে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি (আইডব্লিউটি) একাধিকবার লঙ্ঘন করেছে। পাকিস্তানের মতে সিন্ধু পানি চুক্তি এখনো আইনগতভাবে কার্যকর রয়েছে এবং একতরফাভাবে এটি স্থগিত বা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। 

রাষ্ট্রদূত জাদুন আরও জানান, ছয় দশকেরও বেশি সময় ধরে সিন্ধু পানিবণ্টন চুক্তি সিন্ধু নদী অববাহিকার ন্যায্য ও নির্দারিত ব্যবস্থাপনার একটি পরীক্ষিত কাঠামো হিসেবে কাজ করে আসছে। এই অববাহিকা বিশ্বের বৃহত্তম সংলগ্ন সেচব্যবস্থাগুলোর একটি টিকিয়ে রেখেছে। এই অববাহিকা পাকিস্তানের কৃষিখাতে প্রয়োজনীয় পানির ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং ২৪ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত।

গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে হামলার পর উত্তেজনার মধ্যে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ায়েছে পাকিস্তান।

 

 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর