ইরান-আমেরিকা আলোচনা: ইসলামাবাদ কার্যত লকডাউন 

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা উপলক্ষে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা, সড়ক বন্ধ ও অনলাইন ক্লাস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যাচ্ছেন না বলে জানান ট্রাম্প।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছিল। 

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, বিদেশি প্রতিনিধিদলগুলোর আগমনের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। একই সাথে ভারি যানবাহন চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে শহরের প্রবেশমুখগুলোতে যানজটও তৈরি হয়েছে।

ইরান-আমেরিকা আলোচনাকে ঘিরে ইসলামাবাদের তিনটি বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস অনলাইনে শিফট করেছে। সব মিলিয়ে দ্বিতীয় দফা আলোচনা ঘিরে ইসলামাবাদ শহর প্রস্তুত হচ্ছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র: আরব নিউজ, বিবিসি

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর