নয় মাস পর স্ত্রী ও বোনের দেখা পেলেন ইমরান খান

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

সুপ্রিম কোর্টের আদেশের পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৯ মাস পর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তিনি বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইমরানের বোন নূরিন নিয়াজি জেলের কনফারেন্স রুমে প্রায় ১৫ মিনিট তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে ইমরান খানের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে তাঁদের কথা হয়। তবে এই বৈঠকের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

ইমরান খানের অন্য দুই বোন আলীমা খান ও উজমা খান এবং তাঁর মামাতো ভাই কাসিম জামান দেখা করার অনুমতি পাননি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাও এই সুযোগ পাননি। 

একই দিনে আদিয়ালা জেলে কনফারেন্স রুমে ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিরও সাক্ষাৎ হয়। বুশরা নিজেও একই জেলে বন্দি আছেন। পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রাইবিউন জানিয়েছে, তারা প্রায় ৩০ মিনিট কথা বলেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর