হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর ফের কারাগারে ইমরান খান

হাসপাতালে কয়েক ঘণ্টার চিকিৎসার পর আবারও কারাগারে ফেরত পাঠান হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। গতকাল মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার ভোরে তাকে আবারও নিয়ে যাওয়া হয় কারাগারে। 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

হাসপাতালে কয়েক ঘণ্টার চিকিৎসার পর আবারও কারাগারে ফেরত পাঠান হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। গতকাল মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার ভোরে তাকে আবারও নিয়ে যাওয়া হয় কারাগারে। 

সাবেক এই প্রধানমন্ত্রীকে রাওয়ালপিন্ডি সেনানিবাস এলাকার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র। তিন বছরেরও বেশি সময় কারাগারে থাকার কারণে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে উল্লেখ করে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন পিটিআই সমর্থকেরা।

এর আগে ১৮ আগস্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে পাঠানোর আদেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করে দেশটির সরকার। বৃহস্পতিবার সেই আবেদন ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। এছাড়াও ইমরান খানকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একটি বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। 

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। ইমরান ও তাঁর দলের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বন্দি রাখা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর