রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেট থাকত না: জামায়াত আমির

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘দলীয় ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে দেশে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না। ক্ষমতাসীন দলের লোকেরাই মূলত সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সরকার কর কমানোর পরও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক টাকাও কমছে না।’

​শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘বার্ষিক রুকন সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

​ডা. শফিকুর রহমান বলেন, ‘এবারের বাজেটে প্রায় ৫৪টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব নেই। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের পেছনে সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাজেটে অনেক কর ছাড় দেওয়া হলো, কিন্তু সাধারণ জনগণ যদি এর সুফল ভোগ করতে না পারে, তবে এই বাজেটের ইতিবাচক সফলতা কোথায়?’

ডা. শফিকুর রহমান চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, ‘সারাদেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ জানে।’

বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে...
‘সংস্কার বাস্তবায়ন করতে হবে। সরকার এদিকে না হেঁটে সংশোধন প্রক্রিয়ার দিকে হেঁটেছে। আমরা ১১ দলীয় জোট পুরো বাংলাদেশে ১০টি জায়গায় বড় কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকটা বিভাগীয় কর্মসূচিতে কর্মসূচিতে লাখের...
দেশে বিএনপির নেতৃত্বাধীন সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। আজ শুক্রবার জামায়াতের মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ...
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
লোডিং...

এলাকার খবর