মাত্র ২৩ জন নিয়ে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী 

বিদেশ সফরে বড় বহরের প্রচলন ভেঙে মাত্র ২৩ জন সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

সরকারপ্রধানের বিদেশ সফরে লম্বা বহর নিয়ে যাওয়ার রেওয়াজ ভেঙ্গে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘বিদেশ সফরে লম্বা বহর নিয়ে যাওয়ার সংস্কৃতি ভেঙ্গে দিয়েছেন প্রধানমন্ত্রী। মাত্র ২৩ জন সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী প্রথম সফরে গেছেন। আগের মতো লম্বা সফরসঙ্গী ও বিদায় জানাতে বিমানবন্দরে অতিরিক্ত কেউ আসেনি।’

মালয়েয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচি রয়েছে। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে...
‘বর্তমান বিশ্বে সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ, নির্ভুল ও কার্যকর আদান-প্রদান নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত উন্নয়নের প্রতিফলন নয়: এটি জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন,...
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শাখায় শিক্ষার্থীরা অবদান রাখবে। সব কিছুতে পারদর্শী হতে হবে। তাইলেই শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যাবে। আজকের শিশুরাই আগামীতে দেশ...
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে এক দফা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের...
গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম ঋণ পেয়েছে। 
তবে আর্জেন্টিনা যে শুধু এসব পার্টি ও খাবার নিয়েই ব্যস্ত, ব্যাপারটা তেমন নয়। অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। তবে আর্জেন্টিনার অনুশীলন অন্য আট-দশটা দলের মতো নয়, সেখানেও চলে...
যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে নতুন দফায় আলোচনা শুরু করেছে ইরান ও আমেরিকা। এতে অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের...
লোডিং...

এলাকার খবর