স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।
২১ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।
প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। বিরতির পরও শুরুতে উরুগুয়ের দাপট। ৬১ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা।
সমতায় ফেরান কেপ ভার্দেকে। শেষ দিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেও, জয়সূচক গোলটি আদায় করতে পারেনি উরুগুয়ে। এই জয়ে প্রথম মিশনেই বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হলো আফ্রিকান দেশ কেপ ভার্দের।



