‘প্রিয়তমা’ দেখে শাকিবকে বুকে টানলেন রাষ্ট্রপতি, আপ্লুত নায়ক 

 

দেশের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতির জন্য সাধারণত বঙ্গভবনেই আয়োজন করা হয় কোনো বিশেষ প্রদর্শনী। তবে এর ব্যতিক্রম করলেন মহামান্য। 

 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সপরিবারে প্রেক্ষাগৃহে দেখলেন শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। সিনেমাটি দেখে দেশের শীর্ষ এ নায়ককে বুকে জড়িয়ে নিলেন তিনি। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। 

বিশেষ শো চলাকালীন আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, সোমনূর কোনাল, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। 

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানার জন্মদিনের কেক কাটা হয় এদিন। ছবি: ফেসবুক থেকে নেওয়াছবি দেখার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে সিনেমা দেখার পর অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এ সময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শাকিব তার ফেসবুকে লেখেন, ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মো‌. শাহাবুদ্দিন স্যার ‘প্রিয়তমা’ দেখেছেন! তিনি আমার ও পুরো টিমকে অসাধারণ অনুপ্রেরণাদায়ী কথা বলেছেন!’’

এদিকে ছবিটির নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘‘এক জীবনে আমার আর কী চাওয়ার থাকতে পারে? বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাঁর পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার ছবি উপভোগ করছেন! ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ ‘প্রিয়তমা’ টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক।’’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর