অপ্রতিরোধ্য ‘গাদার ২’: ‘বাহুবলি’র পর এবার ‘পাঠান’র রেকর্ড ভাঙার পালা

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:১৭ এএম

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলিউড তারকা সানি দেওল ও আমিশা প্যাটেলের চলচ্চিত্র ‘গাদার ২’। ১২ দিনেই পা রেখেছিল ৪০০ কোটি রুপির ঘরে। আর এবার ছুঁতে চলল ৫০০ কোটি। ভারতীয় গণমাধ্যম সাকনিলক.কমের প্রাথমিক রিপোর্ট বলছে, ১৩তম দিন অর্থাৎ দ্বিতীয় বুধবারে ছবি আয় হয়েছে ১০.৪০ কোটি রুপি। ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ৪১১.১০ কোটিতে। অন্যদিকে ভারতে ‌‘বাহুবলি: দ্য কনক্লুশন’ দ্বিতীয় সপ্তাহ শেষে আয় করেছিল ৩৯০ কোটি রুপি।
২ নম্বর সপ্তাহ শেষ হওয়ার আগেই ৪০০ কোটি পেরিয়ে গিয়েছে ‘গাদার ২’। এখন ৫০০ কোটির দিকে যাত্রা করেছে সানি দেওলের ছবিটি। আর ৫০০ কোটি-তে ঢুকে পড়া মানেই ভারতের বাজারে আয়ের ভিত্তিতে প্রায় ছুঁয়ে ফেলা ‘পাঠান’। শাহরুখ খানের বহুল আলোচিত এ ছবিটি তৃতীয় সপ্তাহে ভারতে আয় করেছিল ৫শ’ কোটির কিছুটা বেশি। 

ছবির প্রিমিয়ারের পর কেক কেটেছিলেন সানি ও আমিশা। ছবি: ভারিন্দার চাওলা ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পায় তিনটি ছবি—জেলার, ওএমজি ২ আর গাদার ২। আর প্রতিটিই হিট করে বক্স অফিসে। তবে টিকিট বিক্রির দৌড়ে ৪০০ কোটির ওপর ব্যবসা করে এগিয়ে আছে ‘গাদার ২’। দুই নম্বরে রজনীকান্তের ‘জেলার’। যা দু সপ্তাহে ২৯৫ কোটি ঘরে তুলেছে। আর তিনে রয়েছে ‘ওএমজি ২’; ১২৫ কোটির বক্স অফিস কালেকশন নিয়ে। 

এদিকে, ‘গাদার ২’ ছবি ৪০০ কোটি আয় করতে আনন্দে একপ্রকার কেঁদেই ফেললেন সানি দেওল। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের সবার ‘গাদার ২’ ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। আমি কোনোদিনও ভাবিনি এমনটা হবে। আমরা ৪০০ কোটি পেরিয়ে গিয়েছি এবং আরও দূর যাব। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদেরই জন্য। আপনাদের ভালো লেগেছে ছবি। আপনাদের ভালো লেগেছে তারা সিং আর সাকিনা আর পুরো গাদার পরিবারকে।’’

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত...
অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর