তবে কি এক হচ্ছেন শাকিব-বুবলী

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল ঢাকাই চলচ্চিত্র জুটি শাকিব খান ও শবনম বুবলীকে। উপলক্ষ—তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর। গতকাল (৭ সেপ্টেম্বর) প্রথম স্কুলের আঙিনায় পা রেখেছে সে। 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম

শুধু স্কুলই নয়, তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এর যথেষ্ট কারণও আছে।

এর অন্যতম বিষয়, তাদের তিনজনই রং বাছাই করে পোশাক পরেছিলেন। এমনকি বীরের টি-শার্ট অফ-হোয়াইট হলেও শাকিব ও বুবলী পরেছিলেন একদম সাদা রঙের পোশাক। তাই এ দুজনের পোশাকটা দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে।

অন্যদিকে, সম্প্রতি শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফিরে বলেছিলেন শেহজাদকে নিয়ে ঘুরতে যাবেন দেশের বাইরে। স্বাভাবিকভাবে সঙ্গে যাবেন বুবলীও।

তারা কি তাহলে এক হচ্ছেন—বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শাকিব খানের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন, ‘মূলত বাবার দায়িত্ববোধ থেকেই সুপারস্টার সন্তানদের জন্য নানা কাজ করে আসছেন। স্কুলে যাওয়ার সময়ও সচেতনভাবে তারা সাদা রঙের পোশাক পরতে চেয়েছিলেন।’

শাকিব, শেহজাদ ও বুবলী। ছবি: ফেসবুক/বুবলী

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে সেই মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন... এখনও মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

গত কয়েক মাস ধরেই শাকিব-বুবলীর মুখ দেখাদেখি বন্ধ। তিক্ত সময়, সম্পর্কের দূরত্ব তাদের ক্রমেই বেড়েছে। তাই এ দুই তারকার এক হওয়াটা একটা চমকই ছিল বটে। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর