‘জওয়ান’র বিপরীতে ভারতে শাকিবের ‘নবাব এলএল.বি’   

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

সাফটা আমদানি নীতিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ধামাকা ‘জওয়ান’। একই নীতি অনুযায়ী বাংলাদেশের একটি ছবি মুক্তি পাচ্ছে ভারতে। আর সেটি হলো অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’। তবে আপাতত দুই দেশের দুই কিং খান মুখোমুখি হচ্ছেন না। শাকিবের ছবিটি আগামী মাসে ভারতে মুক্তি পাবে বলে জানিয়েছেন ‘জওয়ান’ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। 

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমদানির শর্ত অনুযায়ী আমাদের এখানকার একটি ছবি তাদের ওখানে দেখাতে হবে। তবে একই সময়ে দেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই আমরা একমাস পর এটি ভারতে মুক্তি দেব।’

অন্যদিকে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বাংলাদেশসহ সারা বিশ্বে এক যোগে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। তাই শাহরুখ ভক্তদের মধ্যে গতকাল (৭ সেপ্টেম্বর) বাড়তি উন্মাদনাও দেখা গেছে। অনেক হাজির হয়েছেন ‘জওয়ান’ ছবির পোস্টার লুক অর্থাৎ মাথায় ব্যান্ডেজ বেঁধে। আজকেও দলে দলে দেখছেন ছবিটি।

প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর