মেক্সিকোতে এলিয়েনের মমি পাওয়ার দাবি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

এলিয়েন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তাদের অস্তিত্ব থাকা না থাকার পক্ষে-বিপক্ষে মতামত বেশ জোড়াল। এর মধ্যে এবার এলিয়েনের মমি প্রদর্শন করলো মেক্সিকো। যারা বিশ্বাস করেন যে পৃথিবীতে এলিয়েনরা এসেছিল তাদের জন্য বিষয়টি বেশ মজার এবং স্বস্তির। মানুষের মতো কিন্তু ভিন্ন অবয়বের দুইটি মমি সবার সামনে উন্মোচন করেছে মেক্সিকো।

মেক্সিকো সিটিতে বুধবার দেশটির কংগ্রেসে এ ঘটনা ঘটে।

মেক্সিকো কংগ্রেসের একটি পাবলিক শুনানির সময় ওই মমি দুইটিকে সবার সামনে উন্মোচন করা হয়। ওই দৃশ্যটি অনলাইনে সরাসরি দেখানোও হয়। মেক্সিকান গণমাধ্যমে তুলে ধরা হয়।

 'ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস) এবং অজানা অস্বাভাবিক ঘটনা' দেখানোর পর দুটি 'এলিয়েনের মমি' উন্মোচন করা হয়। দুইটি বক্সের মধ্যে রেখে সবার জন্য উন্মোচন করা হয়।

সেখানে সবার সামনে যে দু'টি মমি তুলে ধরা হয়েছে তা অনেকটা আমাদের মনে এলিয়েনের যে কাল্পনিক চেহারার রয়েছে তার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তবে আকারে মাত্র কয়েক সেন্টিমিটার। বিষয়টি সামনে আসতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

এলিয়েন নিয়ে গবেষণা চালানো মেক্সিকোর প্রখ্যাত সাংবাদিক জেমি মসান ওই অদ্ভূতাকার দু'টি মমি সকলের সামনে এনেছেন। 'নন হিউম্যান ফসিলস' বলে উল্লেখ করা হয়েছে সেগুলিকে। স্বচ্ছ বাক্সে ভরে মেক্সিকোতে প্রদর্শনীতে রাখা হয়েছে ওই দুই মমি। সেগুলির বয়স প্রায় ১০০০ বছর বলে জানা গিয়েছে। 

পেরু থেকে উদ্ধার করে আনা হয় মমি দুটিকে। ওই প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞানী, আমেরিকান্স ফর সেফ এয়ারস্পেসের এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান গ্রেভস, আমেরিকার নৌবাহিনীর প্রাক্তন এক পাইলটও।

বক্স খোলার সময় উপস্থিতরা এবং মেক্সিকানরা হতবাক হয়ে তাকিয়েছিল। উপস্থিত বিশেষজ্ঞরা একমত যে মমি দুইটি আমাদের বিবর্তনের অংশ নয়। 

এগুলি এমন প্রাণী নয় যেগুলি ইউএফও ধ্বংসাবশেষের পরে পাওয়া গিয়েছিল। এগুলি একটি খনিতে পাওয়া গিয়েছিল এবং পরে জীবাশ্মে পরিণত হয়েছিল।

ওই এলিয়েন দুইটির দেহে তিনটি করে আঙ্গুল এবং হাত ও পা রয়েছে বলে জানায় ইউএফও বিশেষজ্ঞরা।

মেক্সিকোর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সরকার এবং আমেরিকার কর্মকর্তাদের কাছে ওই দু'টি মমি তুলে ধরেন জেমি। দু'টি মমিকেই এলিয়েন যান থেকে প্রাপ্ত নমুনা বলে উল্লেখ করেছেন তিনি। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মেক্সিকোতে ওই দু'টি মমি নিয়ে গবেষণাও করা হচ্ছে। 

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মেক্সিকোর বিজ্ঞানীরা রেডিও কার্বন পদ্ধতিতে ওই দু'টি মমি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। জেমি জানিয়েছেন, পৃথিবীর বিবর্তনের যে ইতিহাস, তার সঙ্গে ওই দুই মমি মোটেই খাপ খায় না। ভেঙে পড়া এলিয়েন যান থেকেও সরাসরি সেগুলি সংগ্রহ করা হয়নি। বরং শৈবালের জীবাশ্মের মধ্যে থেকে সেগুলির খোঁজ মেলে বলে জানা গিয়েছে।

এলিয়েন নিয়ে আমেরিকার কংগ্রেসে শুনানিও হয় গত জুলাই মাসে। আকাশে এলিয়ে যানের আবির্ভাব এবং তাতে চড়া এলিয়েনদের সঙ্গে সংযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আমেরিকার সরকারকে। এলিয়েনদের সংস্পর্শে আসার পরও বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে বলে উঠে অভিযোগ।

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ‘খুব ভারী হামলা’ চালানোর সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির পরই এসেছে তেহরানের কড়া বার্তা। এই বার্তা শুধু ওয়াশিংটনের জন্য...
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট সূত্রের...
গত ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি-এইডস সংক্রমণের হার বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে পাকিস্তানেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর